Skip to content

এজেন্টদের বের করার ঘটনা তদন্ত করা উচিত: বি চৌধুরী

বাংলাভূমি ডেস্ক ॥
বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, শুনছি-ভোটকেন্দ্র থেকে বিএনপি জোটের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। এটি মোটেও ঠিক নয়। তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। যদি এ রকম হয়েই থাকে, তা হলে এর তদন্ত করা উচিত।

রোববার ঢাকা-১৭ আসনের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাবকেন্দ্রে ভোট দেন বদরুদ্দোজা চৌধুরী। ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে কোনো দলের এজেন্ট বের করে দেয়া ঠিক নয়। কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা-জানি না। যদি এমনটি হয়েই থাকে, তা হলে তদন্ত হওয়া উচিত।

তবে ভোটগ্রহণ নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সারা দেশে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। আশা করছি, এর মাধ্যমে দেশবাসী প্রত্যাশিত ফল পাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫