Skip to content

আওয়ামী লীগকে বিজেপির অভিনন্দন

বাংলাভূমি ডেস্ক ॥
টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে অভিনন্দন জানান বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রাম মাধব ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এছাড়াও আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানান তিনি।

এর আগে, সোমবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫