Skip to content

গাজীপুরে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: এবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় ছয় লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে গাজীপুর সিভিল সার্জন অফিস। আগামী ১৯ জানুয়ারি গাজীপুর জেলা ৫ টি উপজেলা একটি সিটি কর্পোরেশন ও ৩ টি পৌরসভার ১ হাজার ৪২৯ টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আজ বুধবার বিকেলে গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মো: মন্জুরুল হকের সভাপতিত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশনে সিভিল সার্জন এসব তথ্য জানান হয়।
সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মো: মন্জুরুল হক বলেন, সবাই আমরা দেশের জন্য কাজ করছি। আমাদের শিশুদেরকে স্বাস্থ্য পুষ্টি সমৃদ্ধ মেধাবী করে তোলার দায়িত্ব সকলের। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। এদিন ৬-১১মাস বয়সি সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডা. মাহমুদা খাতুন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রাহিম সরকার ও সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন প্রমুখ। তার পূর্বে সিএস অফিসের স্ট্রেনো (উচ্চমান সহকারি) মো: দেলোয়ার হোসেন পবিত্র কোরআন থেকে সূরা ফাতেহা পাঠ করে এবং বাংলায় ব্যাখ্যা প্রদান করে কর্মসূচি শুরু করেন।
তিনি আরও বলেন, আগামী ১৯ জানুয়ারি সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। আমরাও ঐ দিন আমাদের আওতাধীন এলাকায় এই ক্যাপসুল খাওয়াব। ঐ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, ৬-১১মাস বয়সি ৬৫ হাজার ১১২ (১০০০০০আইইউ) এবং ১২-৫৯মাস বয়সি ৫ লাখ ২৫ হাজার (২০০০০০আইইউ) শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্য সহকারী ২৫৮, পরিবার কল্যাণ সহকারি ২৯৮, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৫৬, পরিবারকল্যান পরিদর্শক ৩৫, স্বাস্থ্য পরিদর্শক ১৯, কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) ২১৫ মোট ৭৪৬ জন স্বাস্থ্য জনবল ও ২ হাজার ৮৫৮ টিকাদান কেন্দ্রে কর্মীর মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ৯০ ভাগ সফলতার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫