বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাফিনা রহমানের সভাপতিত্বে ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক শরীফ, প্রাণ ফুড ফ্যাক্টরী (এএমসিএল) এর মহাব্যবস্থাপক দীপক কুমার দেব, বাংলাদেশ জুট মিলস্ লিঃ এর মহাব্যবস্থাপক গোলাম রাব্বানী, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সফিকুল ইসলাম প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠান শেষে এক সংঙ্গীতা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঙ্গীত পরিবেশন করে।
ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
আপডেট :January 22, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
