Skip to content

পেটের ভেতরে রেখে ইয়াবা পাচার, গ্রেফতার ৫

বাংলাভূমি ডেস্ক ॥
কুমিল্লায় পেটের ভেতর ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১ এর সদস্যরা।

মঙ্গলবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে নগরীর শাকতলা এলাকার মডার্ন হাসপাতালে এক্সরের মাধ্যমে নিশ্চিত হয়ে তাদের পেট থেকে ইয়াবা বের করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিনব পন্থায় কৌশলে ইয়াবা পাচার করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- বরিশালের গৌরনদী থানার নাধই গ্রামের জহির সিকদারের ছেলে রাসেল সিকদার সুমন (৩১), একই থানার ঘেরাকুল গ্রামের ছিদ্দিক সর্দারের ছেলে রেজাউল সর্দার (২৫), জামালপুর জেলার সরিষাবাড়ি থানার চর গোলাবাড়ী গ্রামের রবিউল মণ্ডলের ছেলে সাদ্দাম হোসেন (২৫), লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ চরমার্টিন এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ হোসেন (২৯) ও নাটোর জেলা সদরের ডাঙ্গাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৫)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ বিল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার ভোরে নগরীর পদুয়ারবাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে নেমে পাঁচজন কুমিল্লা শহরের উদ্দেশে রওনা দেয়।

গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে মডার্ন হাসপাতালে নিয়ে এক্সরের মাধ্যমে পেটের ভেতর ইয়াবার সন্ধান পাওয়া যায়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়, টেকনাফ থেকে কুমিল্লায় পাচারের উদ্দেশ্যে এসব ইয়াবা নিয়ে আসা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫