Skip to content

সরকারের মুখে সংলাপ, কাজে উল্টো: মওদুদ

বিএনপি নেতা মওদুদ আহমেদ অভিযোগ করেছেন, সংলাপের কথা বললেও সরকারের কাজে তার কোনো প্রতিফলন নেই।

বিএনপি নেতাদের আটকের দিকে ইঙ্গিত করে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

সংসদ সদস্য এম কে আনোয়ার ও বরকতউল্লাহ বুলুকে মুক্তি দেয়ার দাবিতে স্থায়ী কমিটির সদস্য মওদুদের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা এই কর্মসূচি পালন করেন।

সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “সরকার আলোচনার কথা বলে, কিন্তু বিশ্বাস করে না। তাদের আলোচনার সদিচ্ছা ও আন্তরিকতা নেই। তার প্রমাণ এম কে আনোয়ার এবং বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে মামলা।

“সরকারের মুখে আলোচনার কথা মানে বালকসুলভ বক্তব্য, যার কোনো সারমর্ম নেই।”

আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীত অবস্থানে সংলাপের আলোচনা চলছে। দুই দল থেকেই সংলাপের কথা বলা হলেও কার্যকর কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না।

আওয়ামী লীগের অভিযোগ, হরতাল ডেকে আলোচনার পরিবেশ নস্যাৎ করছে বিরোধী দল। অন্যদিকে বিএনপির দাবি, নেতাদের গ্রেপ্তার করে সরকারই সংলাপকে দূরে সরিয়ে দিচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫