ঢাকা : রাজধানীর লালবাগে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরির আঘাতে ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। তার নাম হাসানুল হক রতন (৩৫)।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে লালবাগের রহমতউল্লা স্কুলের সামনে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরির আঘাতে গুরুতর আহত হন হাসানুল হক রতন। পরে তার স্ত্রী মহল্লার লোকজনের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্ত্রী মিনা মনির নামের এক ব্যক্তির কথা বরেছেন। তিনিই আমার স্বামীকে খুন করেছেন।
রতনের বন্ধু আবু হাসান জানান, রতন লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল। পিডব্লিউডিতে ঠিকাদারের কাজ করতো সে। রতনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। ঢাকায় জেএম সাহা রোড লালবাগে থাকতো।
