Skip to content

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাজ্জাক

স্বাস্থ্য পরীক্ষা শেষে গত রোববার দেশে ফিরেছেন ‘নায়ক রাজ’খ্যাত চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাজ্জাক এখন পুরোপুরি বিশ্রামে আছেন বলেই প্রথম আলো ডটকমকে জানিয়েছেন তাঁর ছেলে অভিনেতা সম্রাট।
সম্রাট জানান, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই বাবা ব্যাংককে গিয়েছিলেন। ণিয়মিতভাবে বেশ কয়েক বছর ধরেই চিকিৎসার প্রয়োজনে বাবাকে সেখানে যেতে হচ্ছে। সবার দোয়ায় বাবা ভালোভাবেই দেশে ফিরে এসেছেন। বাবাকে সপ্তাহ দুয়েক পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’

এপ্রিল মাসের শেষের দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতায় রাজ্জাককে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি বাসায় ফিরলেও খুব একটা সুস্থতা অনুভব করেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫