দেশের শেয়ারবাজারে এখন সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এক দিন সব ধরনের শেয়ারের দরপতন ঘটছে তো আরেক দিন ঠিক এর উল্টো চিত্র লক্ষ করা যাচ্ছে। ২০১০ সালের ধসের আড়াই বছর পরেও বাজারে এভাবে অকারণ ওঠানামা অব্যাহত রয়েছে।
কারণ ছাড়াই সূচকের পতন আবার কারণ ছাড়াই তার উল্লম্ফনের এই প্রবণতাকে বিশ্লেষকেরা বাজারের অস্বাভাবিক আচরণ বলে অভিহিত করেছেন।
টানা তিন দিন দরপতনের পর গতকাল সোমবার শেয়ারবাজারের মূল্যসূচক ঘুরে দাঁড়িয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক এদিন ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। নতুন সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৪ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০৮ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। তবে দুই স্টক এক্সচেঞ্জে সূচকের বড় ধরনের উত্থান হলেও আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে সামান্য।
কারণ ছাড়াই শেয়ারের দর বাড়ছে, কমছে
আপডেট :May 28, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
