Skip to content

কর কমিয়ে ‘জাল’ বাড়ানোর সুপারিশ

কমিটি সুপারিশে বলেছে, ব্যংক, বীমাসহ অন্যান্য খাতের কর হার কমিয়ে এনে তার বদলে ‘কর জাল’ বাড়ানো উচিৎ।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ৫৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “বর্তমানে ১৭টি খাত কর অবকাশ সুবিধা পাচ্ছে। উৎপাদনশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করছে এমন সব খাতে এই সুবিধা দেয়ার সুপারিশ করেছে কমিটি।”

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেয়ার সময় ১ হাজার ২০৬টি প্রতিষ্ঠান কর অবকাশ সুবিধার আওতায় ছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৫৯টিতে। বিনিয়োগ বাড়াতে কমিটি এই সুবিধার আওতা বাড়ানোর সুপারিশ করেছে।

“কর অবকাশ সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে।”

গত ১৩ মে বাজেট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ২০১৩ সালে যেসব খাতের কর অবকাশ সুবিধা শেষ হয়ে যাচ্ছে তারা আরো দুবছর এই সুবিধা পাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫