Skip to content

দুঃস্থদের জন্যও ১০ টাকার ব্যাংক অ্যাকাউন্ট

রোববার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে সরকার মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এবিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং এন্ড সিএসআর ডিপার্টমেন্টের ওই প্রজ্ঞাপনে বলা হয়, দুঃস্থ পুনর্বাসনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের দেয়া অনুদানের অর্থ ব্যাংকের মাধ্যমে দেয়ার জন্য জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন কার্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া পরিচয় পত্র বা সনদসহ দুঃস্থদের কাছ থেকে ন্যূনতম দশ টাকা জমা নিয়ে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে উক্ত ব্যাংক হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা না আরোপ করতে বলা হয়েছে নির্দেশনায়।

একইসঙ্গে ওইসব হিসাব থেকে কোনো কোনো চার্জ বা ফি-ও আদায় করতেও নিষেধ করা হয়েছে.

প্রজ্ঞাপনে বলা হয়, “দুঃস্থদের অনুকূলে ধর্ম মন্ত্রণালয়ের প্রদেয় যাবতীয় আর্থিক মঞ্জুরী বিতরণ ও তাদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিতকল্পে আপনাদের সব শাখায় উল্লিখিত হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান হলো।”

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫