Skip to content

পঞ্চগড়ে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু

সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় বুধবার স্থানীয় সংসদ সদস্য মাজহারুল হক প্রধান এ কাজের উদ্বোধন করেন।

বিটিসিএল ও জেলা প্রশাসন জানায়, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সার্কিট হাউজের সামনে থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত ৫১ দশমিক ৭ কিলোমিটার এলাকায় অপটিক্যাল ফাইবার স্থাপন করা হবে।

পর্যায়ক্রমে এর সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সংযোগ দেয়া হবে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিল) এ কাজের তদারকির দায়িত্বে রয়েছে।

বিটিসিএল দিনাজপুরের সহকারী প্রকৌশলী (সিএন্ডডাব্লিউ) রঞ্জন কুমার দাস জানান, হামিদা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ সম্পন্ন করবে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ কাজ শুরুর দিনটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, এতে তথ্য প্রযুক্তির মহাসড়কে সহজ যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে।

পঞ্চগড় বিটিসিএল কার্যালয়ের সামনে এ কাজের উদ্বোধন হয়। এরপর পঞ্চগড় বিটিসিএল কার্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫