Skip to content

শাহরুখের অস্ত্রোপচার আজ

২৮ মে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার করাবেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। ওই সময় বাবার পাশে থাকতে যুক্তরাজ্য থেকে ভারত ফিরছেন তার ছেলে আরিয়ান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

শাহরুখের ঘনিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ২৮ মে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ডান কাঁধে অস্ত্রোপচার করাবেন শাহরুখ। ‘রা ওয়ান’ সিনেমার শুটিংয়ের সময় কাঁধে আঘাত পান শাহরুখ। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তাই সিনেমাটির কাজ শেষে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি।

সূত্রটি আরও জানায়, কিছুদিনের মধ্যেই তার ছেলে আরিয়ান দেশে আসবে। সে সময় পুরো পরিবার শাহরুখের পাশে থাকবেন।

রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ের সময় কাঁধের ব্যথায় কষ্ট পেতেন শাহরুখ। ২৫ মে সিনেমাটির কাজ শেষ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫