সাভার প্রতিনিধি,
সাভার (ঢাকা): বাসে উঠে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক যুবক।
শনিবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সোহেল রানা (১৭) ওই কলেজের ব্যবসায় প্রশাসন শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি আশুলিয়ার জিরানির টেংগুরি এলাকার আনসার আলীর ছেলে।
পুলিশের সাভার সার্কেলের এসএপি রাসেল শেখ জানান, সোহেল হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে করে কলেজে যাচ্ছিলেন। পথে আশুলিয়ার চক্রবর্তী এলাকায় এক যুবক ওই গাড়িতে ওঠে এবং পিছন থেকে রানাকে ছুরিকাঘাত করে দ্রুত নেমে যায়।
বাসের আরোহীরা আশঙ্কাজনক অবস্থায় রানাকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রানার লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
