Skip to content

আজমতকে সঙ্গে নিয়ে কাজ করতে চান মান্নান

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরকে আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে পরাজিত প্রার্থী আজমত উল্লাহ খানকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন প্রথম নির্বাচিত মেয়র এম এ মান্নান। আজ সকালে বিজয়োত্তর প্রথম প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের একথা বলেন। গাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মান্নান বলেন, গাজীপুরবাসী আমাকে বিজয়ী করেছেন। এই জয় জনতার। গাজীপুরবাসী দুশাসনের বিরুদ্ধে তাদের রায় দিয়েছেন। নির্বাচনী ইশতেহার মোতাবেক জনগণের স্বার্থে, আধুনিক নগরী গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার কথাও জোর দিয়ে বলেন তিনি। আধুনিক নগরী গড়ার পদ্ধতি কি হবে জানতে চাইলে মেয়র মান্নান বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে গাজীপুরকে একটি আধুনিক নগরী গড়ে তুলবেন। এজন্য তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করে অভিজ্ঞ ও বিশিষ্ট নাগরিকদের পরামর্শ মোতাবেক একটি কমিটি গঠন করে কাজ করবেন। এ ক্ষেত্রে তিনি আজমত উল্লাহ খানকে সঙ্গে নিয়ে কাজ করার কথাও বলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫