Skip to content

সাঙ্গাকারার ব্যাটে শ্রীলঙ্কার ২১৯

স্পোর্টস ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার রোববারের খেলা বৃষ্টি বাধায় হলো না। ম্যাচ গড়ালো সোমবার। এদিনও আবহাওয়ার বিরূপ চেহারায় পাল্টে গেল ওয়ানডের রূপ। ৫০ ওভারের খেলা শুরুতে দাঁড়ায় ৪৫, পরে ৪১ ওভারে। উইন্ডিজ পেসার কেমার রোচের বোলিং তোপের মধ্যে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। সাবেক এই অধিনায়কের ব্যাটে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২১৯ রান।
শ্রীলঙ্কা: ২১৯/৮ (৪১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ৪১ ওভারে ল্য ২৩০ রান
টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিকরা। গতির জাদু দিয়ে রোচ ও জেসন হোল্ডার উল্লাসে মাতান ক্যারিবীয়দের। ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। ব্যাটিংয়ে একলাই অনেক পথ সামাল দেন সাঙ্গাকারা। লাহিরু থিরিমান্নে ২৩ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৩০ রান করে তাকে কিছুণ সঙ্গ দেন।
ব্যক্তিগত ৯০ রানের হার না মানা ইনিংস খেলেন সাঙ্গাকারা। অতিরিক্ত খাত থেকেই লঙ্কানদের ঝুলিতে গেছে ৩১ রান।
রোচ দখল করেন সর্বোচ্চ চার উইকেট। হোল্ডার নেন দুটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫