স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ৩৪তম বিসিএসর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৩ জন।
সোমবার বিকেল ৫টায় এ ফল প্রকাশিত হয়।
৩৪ তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে।
কমিশনের ওয়েবসাইটে িি.িনঢ়ংপ.মড়া.নফ ফল পাওয়া যাচ্ছে। এছাড়া যেকোনো মোবাইল থেকে ইঈঝ লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
তবে এবার কমিশনের নোটিশ বোর্ডে ফলাফলের কোনো কপি টাঙানো হবে না।
লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৯ জুলাই থেকে বিপিএসসি ফর্ম পূরণ করা হতে পারে বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন।
গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী অংশ নেন।
