Skip to content

ভারতে হোটেল ধসে নিহত ১১

বাংলাভূমি ডেস্ক ॥ ভারতে ফের ভবন ধসে পড়েছে। গতকাল ভারতের অন্ধ্র প্রদেশের হায়দ্রাবাদের সেকুন্দারাবাদ এলাকার একটি দ্বিতল হোটেল ধসে সেখানে কর্মরত ১১ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন। আহত ৫ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া বাকি মানুষদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা। কতজন চাপা পড়ে আছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তা বি. সুরেন্দর জানান, সিটি লাইট নামের ওই হোটেল সকালের দিকে ধসে পড়ে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু ও বার্তা সংস্থা এএফপি। দুর্ঘটনার সময় ব্যস্ত সড়কের পাশে অবস্থিত ওই হোটেলে কমপে ৩০ জন কর্মী ছিলেন। সুরেন্দর জানান, হোটেলটির রান্নাঘরের একাংশের দেয়াল ধসে পড়ার পরপরই পুরো ভবনটি বিধ্বস্ত হয়। এলাকাবাসী জানান, ভবনটি বেশ পুরনো। দেয়ালে ফাটলের চিহ্ন ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫