বিনোদন ডেস্ক ॥ বিদ্যা বালানের পর এবার নাকি কান্নাডা চলচ্চিত্রে সিল্কস্মিতা প্যাটেল সাঁজতে চলেছেন তুমুল সমালোচিত পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক।
শোনা যাচ্ছে এর জন্য নাকি ভিনা কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ছবিতে ভিনার বিপরীতে নায়ক হিসেবেও নাকি থাকছেন দক্ষিণী কোনো অভিনেতাই।
জানা যায়, বলিউডের ‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালানকে ছাড়িয়ে যেতে প্রাণপনই চেষ্টা করছেন ভিনা। দক্ষিণী অভিনেত্রী সিল্কস্মিতা প্যাটেলের জীবন কাহিনীর উপর নির্মিতব্য ছবিটিতে দর্শক টানতে যেমন থাকছে বিকিনি পরিহিত গান, তেমনই নাকি থাকছে বেশ কিছু উত্তেজক দৃশ্যও। এরইমধ্যে ব্যাংককে ছবিটির কিছু অংশের শ্যুটিংও নাকি হয়ে গেছে।
এখন দেখার বিষয় সিল্ক চরিত্রে বলিউডের বিদ্যা বালানের চেয়ে ভিনা কতটা ডার্টি হতে পারেন।
বিদ্যার চেয়েও ডার্টি হচ্ছেন ভিনা
আপডেট :July 9, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
