Skip to content

পদ্মা সেতুতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ পদ্মা বহুমুখী সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটর এক্সপ্রেস ওয়ে প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। এ দুই প্রকল্পে ২.৪ বিলিয়ন ডলার করতে চায় চীনের পলি টেকনোলজি-ইন করপোরেশন। মঙ্গলবার দুপুরে চীনের এ প্রতিষ্ঠান এবং চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুদেশের সরকারি পর্যায়ে বিওওটির (বিল্ড-ওউন-অপারেট-ট্রান্সফার) আওতায় এ বিনিয়োগ তথা অর্থায়ন করতে চান তারা। চলতি মাসেই তারা এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বার করতে আগ্রহী। তিনি বলেন, কিছুদিন আগে চীনের প থেকে আসা এ প্রস্তাবটি বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) রয়েছে পর্যালোচনার জন্য।
পদ্মা সেতুতে বিনিয়োগে বিশ্বব্যাংকের চেয়ে চীনের এ প্রস্তাবটি ভালো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিজেদের অর্থ এ সেতু করা হলে সরকারকে অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে করতে হতো। এ দুটি প্রকল্প ছাড়াও তারা এ দেশে আরো কিছু কাজ করতে চান। তবে বর্তমান সরকারের মেয়াদ থাকতেই আমরা কিছু কাজ এগিয়ে রাখতে চাই।
যোগাযোগমন্ত্রী বলেন, চায়না সরকারের এ প্রস্তাব চলতি মাসের মধ্যেই একটি সিদ্ধান্ত নেয়ার জন্য আগ্রহী তবে সবেেত্র বাংলাদেশের স্বার্থ সংরণ করা হবে। ঢাকা-চট্টগ্রাম এলিভেটর এঙপ্রেস নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডিসহ প্রয়োজনীয় সব কাজ করতেও তারা আগ্রহ প্রকাশ করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫