সিলেট প্রতিনিধি ॥ ভারতের সহযোগিতায় সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে রাস্তায় নেমেছে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠনগুলোর শিার্থীরা। হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদী আলোকবন্ধন করেছেন তারা।
তারা বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার আহবান জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সিলেট শহরে প্রতিবাদী আলোকবন্ধন কর্মসূচিতে অংশ নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন দগ্রিন এক্সপ্লোর সোসাইটিদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বাস্তবায়ন বিষয়ক সংগঠন দপ্রাধিকারদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখা।
আলোকবন্ধনে শিার্থীরা জানান, ১৩২০ মেগাওয়াটের দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বছরে ৪৭ লাখ ২০ হাজার টন কয়লা পুড়িয়ে ৭ লাখ ৫০ হাজার টন ফাই অ্যাশ ও ২ লাখ টন বটম অ্যাশ উৎপাদিত হবে। এই ফাই অ্যাশ, বটম অ্যাশ, তরল ঘনীভূত ছাই বা স্লারি ইত্যাদি ব্যাপক মাত্রায় পরিবেশ দূষণ করে। কারণ এতে তিকর সালফার ও কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন ভারী ধাতু যেমন আর্সেনিক, পারদ, সীসা, নিকেল, ভ্যানাডিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, রেডিয়াম ইত্যাদি মিশে থাকে।
বক্তরা আরও বলেন, যখন কয়লা আমদানি করতে গিয়ে কয়লা ভিত্তিক জাহাজগুলো সুন্দরবনের ভিতর দিয়ে আসবে তখন তা একদিকে যেমন সুন্দরবনের স্বাভাবিক ইকোসিস্টেমকে ধবংস করে দিবে, তেমনি তা ডলফিনের অভয়ারণ্যের জন্যে হুমকি হয়ে দাঁড়াবে।
রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বন্ধ করে অন্যত্র সরিয়ে না নিলে ভঙ্ককর সমস্যা আগামী দিনে সুন্দরবনকে মোকাবিলা করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করে পরিবেশ সচেতন এই শিার্থীরা।
শিার্থীদের সঙ্গে ওই কর্মসূচিতে আরও যোগ দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আব্দুল করিম কিম, দগ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ, সাধারণ সম্পাদক রাফসান হোসাইন, প্রাধিকারের সভাপতি রাহুল দাস তালুকদার, সাধারণ সম্পাদক জয় প্রকাশ রায়, যুগ্ম সম্পাদক নাঈমুল ইসলাম, এবং সংগঠনগুলোর অন্যান্য সদস্যরা।
সুন্দরবন রায় প্রতিবাদী আলোকবন্ধন
আপডেট :July 10, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
