খুলনা প্রতিনিধি ॥ খুলনার ঘেসা নদীতে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৩০ জন যাত্রী ছিল। তারা সবাই সাঁতরে পাড়ে উঠতে সম হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যদর্শীরা।
স্থানীয়রা জানান, ঘেসা নদীর পাড়ের ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকসহ ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রালারটি ভৌরব নদী পার হচ্ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে কিছুদূর যাওয়ার পর ট্রালারটি নদীতে ডুবে যায়।
রাত ১২ টা ৪৬ মিনিটে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান মুঠোফোনে সাঁতরে পাড়ে আসাদের বরাত দিয়ে বলেন, “ট্রলারে যারা ছিল তারা সবাই উঠে এসেছেন। তবে সাইকেলসহ যে মালামাল ছিল তা পাওয়া যায়নি।”
তিনি জানান, এ পর্যন্ত কারও আত্মীয় নিখোঁজের দাবি করেননি।
অতিরিক্ত বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।
খুলনার ঘেসা নদীতে ট্রলার ডুবি
আপডেট :July 10, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
