প্রেস বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ অনলাইন নিউজ এসোসিয়েশনের (বিওএনএ) যুগ্ন আহ্বায়ক টিটো রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী যুব লীগের যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক মুহাম্মদ মনিরুজ্জামান ও সদস্য সচিব জাহাঙ্গীর কবির টিটো রহমানকে শুভেচ্ছা জানানো হয়। এখানে উল্লেখ্য বিবৃতি ২৩/০৬/২০১৩ তারিখে যুক্তরাষ্ট্র যুব লীগের পূর্বের কমিটি ভেঙে দিয়ে একেএম তরিকুল হায়দার চৌধূরীকে আহ্বায়ক এবং টিটো রহমান ও বাহার খন্দকার সবুজকে যুগ্ন আহ্বায়ক করে ২৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত আহ্বায়ক কমিটি গঠনের জন্য বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক চৌধূরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ কে অভিনন্দন জানিয়ে যুগ্ন আহ্বায়ক টিটো রহমান বলেন, পূনঃগঠিত আহ্বায়ক কমিটি বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাথে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন ২০২১ স্বার্থক ও সফল করার জন্য কাজ করবেন এবং বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে উজ্জল করা সহ যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশীদের সার্বিক কল্যাণে কাজ করবেন।
বিওএনএ এর পক্ষ থেকে টিটো রহমানকে শুভেচ্ছা
আপডেট :July 11, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
