স্টাফ রিপোর্টার ॥ ‘পুষ্টিসেবার গুণগতমান এবং এর ব্যবহার সম্পর্কে জনগোষ্ঠীর ধারণা’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার পুষ্টির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। শিশু-মাতৃমৃত্যু এবং পুষ্টিহীনতা রোধে সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে একটি জরিপ চালানো হয়। ওই জরিপে উল্লেখ করা হয়, ধাত্রীদের মধ্যে শতকরা ৮৫ ভাগ পুষ্টি সম্পর্কে এবং ৮০ শতাংশ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে জানেন। তারা জানেন ক্লিনিকের মাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়। গতকাল রাজধানীর মহাখালীস্থ এমআইএস কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা ‘পুষ্টিসেবার গুণগতমান এবং এর ব্যবহার সম্পর্কে জনগোষ্ঠীর ধারণা’র ওপর জরিপের ফলাফল প্রকাশ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন জাতীয় পুষ্টি সার্ভিসের লাইন ডাইরেক্টর এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার পরিচালক ড. মো. মুসা, আরটিএম ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমদ আল কবির বক্তব্য রাখেন। সেমিনারে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশীল রঞ্জন হাওলাদার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হক। কর্মশালার প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার পুষ্টির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে পুষ্টির উন্নয়নে নানাবিধ প্রচেষ্টা নেয়া হয়েছে, যার মধ্যে জনগোষ্ঠীভিত্তিক কার্যক্রম অন্যতম। যেহেতু জাতীয় পুষ্টি সার্ভিস মাত্র এক বৎসর পর করেছে তাই এর সর্বাঙ্গীণ উন্নয়নে সেবার গুণগত মান বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমদ আল কবির বলেন, স্বাস্থ্যসেবার গুণগতমান সম্পর্কে উন্নয়নশীল দেশ ব্যাপক কাজ হচ্ছে।
পুষ্টিসেবার গুণগতমান নিয়ে কর্মশালা
আপডেট :July 12, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
