Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী গৃহবধূ জাকিয়া সুলতানা নিহত হয়েছেন, এসময় আহত হয়েছেন তার স্বামী আনসারুল হক (২৮)। স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার নিজেদের বাড়ি থেকে মোটর সাইকেল যোগে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা শহরে যাচ্ছিলেন। সকাল পৌনে ৭টায় গোলাঘাট এলাকায় ওভারটেক করতে গেলে পেছন থেকে ইট বোঝাই একটি লরি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গেলে গৃহবধূ জাকিয়া সুলতানা (২৩) ঘটনাস্থলে নিহত হন এবং স্বামী আনসারুল হক (২৮) আহত হলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। লড়িটি আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫