স্টাফ রিপোর্টার ॥ বিসিএস পরীাসহ সব সরকারি নিয়োগ পরীায় কোটা বাতিলসহ ৫ দফা দাবিতে রোববার সারাদেশের সব শিাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে শাহবাগের ‘মেধামূল্যায়ন মঞ্চে’র আন্দোলনকারীরা। শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এরআগে ধর্মঘটের সমর্থনে বিােভ মিছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপ ও পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার, পুলিশ এ পর্যন্ত যাদের আটক ও গ্রেফতার করেছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের হামলার তদন্তপূর্বক বিচার এবং কোটাবাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধাদান বন্ধ করা। এসব দাবি মানা না হলে রোববারের ধর্মঘট শেষে লাগাতার ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি-বেসরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মঘট পালনের জন্য শিার্থীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিকে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট সমর্থনে বিােভ মিছিল বের করলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফের নেতৃত্বে একদল সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসী আন্দোলনকারী সাধারণ শিার্থীদের ওপর হামলা করে। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আন্দোলনকারীদের ওপর পুলিশ ছাত্রলীগ হামলা চালায়। এ হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। আজকের বিােভ কর্মসূচিতে ছাত্রলীগ ও পুলিশের সশস্ত্র হামলায় সারাদেশে প্রায় ২০০ জন সাধারণ শিার্থী আহত হয়েছে। আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কামরুল, মহসিনসহ আমাদের ৫ জন আন্দোলনকারী আহত হয়। তাছাড়া আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও পুলিশ ছাত্রলীগের সশস্ত্র অবস্থানে আন্দোলনকারীরা দাঁড়াতে পারেনি। ছাত্রলীগের এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একইসঙ্গে এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানাচ্ছি। কোটাবাতিল দাবিতে আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শুক্রবার কর্মসূচি ঘোষণা করা হয়।
দেশের সব বিশ্ববিদ্যালয়ে কাল ছাত্র ধর্মঘটের ডাক
আপডেট :July 14, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
