স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে দলের সভানেত্রী সৈয়দ আশরাফের পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতারা এ ঘটনাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
প্রসঙ্গত, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পরাজিত হওয়ার পর দলের মধ্যে তিনি ব্যাপক সমালোচিত হন। এ নির্বাচনে নিয়ে প্রধানমন্ত্রীসহ দলের নীতিনির্ধারক নেতারা বক্তব্য রাখলেও সৈয়দ আশরাফ ছিলেন নিশ্চুপ।
তৃণমূলের কোন্দলে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি ঘটে বলে অভিযোগ ওঠে। চার সিটিতে হারের পর গাজীপুর সিটি নির্বাচনে মরণপণ লড়াইয়ে দল নামলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভূমিকা ছিল গৌণ। এ কারণে সৈয়দ আশরাফের পরিবর্তে গাজীপুর নির্বাচনের দায়িত্ব দেয়া হয় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে।
এছাড়া সৈয়দ আশরাফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ নেই।
গাজীপুর সিটি নির্বাচনে হারের পর প্রধানমন্ত্রী লন্ডন ও বেলারুশ সফর শেষে দেশে ফিরে আসার পর তারা সরাসরি সৈয়দ আশরাফের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেন। এসব কারণে তিনি ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন বলে ধারণা করা হচ্ছে।
পদত্যাগ করেছেন সৈয়দ আশরাফ!
আপডেট :July 14, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
