স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণফোন ‘পে অ্যাজ ইউ গো’ নামে নতুন একটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে, যা বর্তমানে প্রচলিত পেগো প্যাকের (পি১) ট্যারিফ মূল্যের চেয়ে ৫০ ভাগ কম মূল্যে পাওয়া যাবে।
গ্রামীণফোনের কর্পোরেট কমিশন বিভাগের প্রধান সৈয়দ সাখাওয়াত ইমামা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে আরো জানানো হয়, যেসব গ্রাহক নতুন পেগো প্যাকেজ ব্যবহার করবেন তাদের জন্য প্রতি কিলোবাইট ইন্টারনেট ব্যবহারের মূল্য ১ পয়সা (১৫ ভাগ ভ্যাট প্রযোজ্য) ধার্য করা হয়েছে।
পাশাপাশি কোনো প্রকার অস্বাভাবিক বিল যেন না আসে সে জন্য এই প্যাকেজে সর্বোচ্চ ভ্যাটসহ ৩০০ টাকা ৩০ দিনের মধ্যে ব্যবহার করা যাবে।
যদি কোনো গ্রাহক ৩০ দিনের মধ্যে ৩০০ টাকা খরচ করে ফেলেন সে েেত্র তার ইন্টারনেট ব্রাউজিং অপশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, যতণ না পর্যন্ত তিনি পুনরায় এই প্যাকেজ চালু করবেন।
যদি গ্রাহক ৩০০ টাকার ব্যবহার শেষ হওয়ার পর কোনো পদপে না নেন তাহলে সংযোগটি ৩০ দিন অতিক্রম করার পর পুনরায় চালু হবে।
অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রাহক তার ডেটা ব্যবহারের তথ্যাদি এসএমএস-এর মাধ্যমে পাবেন, পাশাপাশি গ্রাহক যেকোনো সময় বিনামূল্যে এসএমএস এবং ইউএসএসডির মাধ্যমে তার ডেটা ব্যবহার সংক্রান্ত তথ্যাদি পাবেন।
