Skip to content

রোমাঞ্চে এবার পরিণীতি

বিনোদন ডেস্ক ॥ বলিউডে সুসময় পার করছেন সুপারহিট নায়ক রনবীর কাপুর। একের পর এক হিট হচ্ছে তার অভিনীত সব ছবি। আর প্রেম! এ ব্যাপারটি সবারই জানা।
রনবীরকে নিয়ে রিতীমত যুদ্ধাবস্থা চলছে ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাডুকনের মধ্যে। আর প্রিয়াঙ্কার সঙ্গে অভিনীত ‘বরফি’ ছবিটি তো জিতেই চলেছে একর পর এক অ্যাওয়ার্ড। সব মিলিয়ে বলা যায়, এ মুহূর্তে রনবীরের বৃহস্পতি তুঙ্গে।
এই প্রেমিকের সঙ্গে এবার রোমাঞ্চ করতে আসছেন ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রী পরিণীতি চোপড়া। করন জোহরের প্রযোজনায় পরবর্তী ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন তারা।
ওই ছবিতে মুখ্য চরিত্রেই অভিনয় করছেন রনবীর-পরিণীতি। করন এখন অনুরাগ কাশ্যপ এর ‘বোম্বে ভেলভেট’ ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে অভিনয়ের জন্য ১২ কেজি ওজন কমিয়েছেন তিনি।
রনবীর এর আগে করনের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘ওয়েক আপ সিড ছবিতে কাজ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫