Skip to content

বগুড়া সাংবাদিক ইউনিয়নের ইফতার অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি ॥ সাংবাদিক ইউনিয়ন বগুড়া(জেইউবি)দর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের টি.এম.এস.এস. মহিলা মার্কেট কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

ইফতার পূর্ব আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের।

ইফতার মাহফিলে বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, বগুড়ার পুলিশ সুপার(এসপি) মোজাম্মেল হক, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জমান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপিদর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(এ-সার্কেল) নাজির আহম্মেদ খান, সহকারী পুলিশ সুপার(সদর)গাজীউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মির্জা সেলিম রেজা, দৈনিক উত্তরকোন পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা, দৈনিক আলোকিত প্রতিদিন এর সম্পাদক আইনুল হক সোহেল, কালের খবর পত্রিকার সম্পাদক আকতারুজ্জামান ডিউক, দৈনিক মহাস্থানের সম্পাদক েেতৗফিকুল আলম টিপু, দৈনিক সাতমাথার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড: রিয়াজ উদ্দিন, প্রবীণ সাংবাদিক সাংবাদিক নেতা যাহেদুর রহমান যাদু, আব্দুর রহিম বগরা, বগুড়া পেসকাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মোমিনুর রশিদ সাইন, প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. সজল, মাসুদার রহমান রানা, স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোগল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা পর্যায়ের সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫