স্টাফ রিপোর্টার ॥ বাসে আগুন ও ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং সড়ক অবরোধে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ বুধবার জামায়াতে ইসলামী এ হরতাল আহ্বান করে।
এর আগে দলের সাবেক আমীর গোলাম আযমের রায় ঘোষণার দিন গত সোমবার ও রায়ে গোলাম আযমের ৯০ বছরের কারাদন্ডাদেশ প্রত্যাখান করে মঙ্গলবার হরতাল পালন করে দলটি।
হরতালে বুধবার সকালে রাজধানীর কল্যাণপুরে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। পল্লবীতে ভাঙচুর করেছে কয়েকটি গাড়ি। আগুন দিয়েছে একটি বাসে। এছাড়া দয়াগঞ্জে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় পিকেটাররা।
যাত্রাবাড়ী থেকে চারজন ও কল্যাণপুর থেকে একজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া মিরপুর, মহাখালী, বনশ্রীসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির।
হরতালে রাজধানীর অভ্যন্তরিণ কিছু যানবাহন চললেও দূরপাল্লার কোন যানবাহন ঢাকা থেকে ছেড়ে যায়নি এবং ঢাকায়ও কোন যানবাহন প্রবেশ করেনি।
এদিকে দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পিকেটাররা আগুন জালিয়ে সড়ক অবরোধ করেছে। ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিভিন্ন যানবাহনে।
ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বগুড়া, রাজশাহী, কুমিল্লা, নাটোর, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলায় হরতাল সমর্থনকারীরা রাস্তা অবরোধ করেছে। এ সময় পুলিশের সাথে পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
ভাংচুর অগ্নিসংযোগ বিস্ফোরণে চলছে জামায়াতের হরতাল
আপডেট :July 17, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
