Skip to content

শাহবাগিদের আনন্দ মিছিলেও তরুণরা নেই

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশের পর ‘আনন্দ মিছিলের’ জন্য কয়েকজন লোক জোগাড় করতেই গতকাল গলদগর্ম হতে হয়েছে শাহবাগিদের। রায়ের ঘন্টাখানেক পর গোটা তিরিশেক শাহবাগি ও পথচারীকে অনুরোধ করে মিছিল করেন গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার। এসময় সাংবাদিকরা তার কাছে কর্মী সংকটের কারণ জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের রায়ে দেশের জনগণ হতাশ হওয়ায় গণজাগরণ মঞ্চে লোক সমাগমে ভাটা পড়েছে! তবে বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, আগেরদিন ছাত্রলীগের এক কর্মীসহ কয়েকজনকে মারধর করার পর গতকাল সকাল থেকে ছাত্রলীগের হামলার ভয়ে কেউ শাহবাগে আসেনি।
কর্মীদের না আসার ব্যাপারে ব্যাখ্যা দিয়ে ইমরান আরও বলেন, ‘আমাদের বিভিন্ন কর্মসুচি পালনে পুলিশ বাধা দিচ্ছে। কিন্তু এসব বাধা অতিক্রম করেও আমরা আমাদের কর্মসুচি পালন করে যাচ্ছি।’
এর আগে বেলা ১১টায় ঘোষণা দেয়া হলেও দুপুর পৌনে ১২টা পর্যন্ত জামায়াতের হরতালবিরোধী বের করতে পারেনি শাহবাগের সরকার সমর্থক গণজাগরণ মঞ্চ। সকাল সোয়া ১০টার দিকে শাহবাগে হাতে গোনা ১০ জনকে দেখা গেছে। তারা বসে আড্ডা দিচ্ছেন।
পৌনে ১১টার দিকে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩ জনে। তারা জড়ো হয়ে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্— শাহবাগের লোকসংখ্যা দাঁড়ায় ৩০ জনে। এরপর তাদে নিয়ে একটি সংপ্তি একটি মিছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫