Skip to content

আঁশ ব্যবহার করে ক্যান্সার চিকিৎসা!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জাপানি গবেষকরা টিউমারে ব্যবহারযোগ্য এক ধরনের পাতলা আঁশ ব্যবহার করে ক্যান্সার কোষকে আরো কার্যকরীভাবে ধ্বংস করে ফেলার পদ্ধতি উদ্ভাবন করতে সম হয়েছেন বলে দাবি করেছেন।

টোকিওর ন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যাটেরিয়ালস সায়েন্সের গবেষক মিৎসুহিরো এবারা’র নেতৃত্বে এক দল গবেষক এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন। তারা এর নাম দিয়েছেন ‘ন্যানোফাইবার মেশ’।

আঁশগুলো এক মিলিমিটারের ২ হাজার ভাগের একভাগ পুরু এবং এর ভেতর রয়েছে ক্যান্সার প্রতিরোধক ঔষধ ও চৌম্বকীয় ন্যানো কণা (ম্যাগনেটিক ন্যানোপার্টিক্যাল)।

আঁশগুলো একসঙ্গে কেমোথেরাপি এবং থার্মোথেরাপি করতে সম। বর্তমান চিকিৎসায় এ দু’টি থেরাপি আলাদাভাবে করতে হয়।

গবেষকরা বলছেন, আঁশটি ক্যান্সার কোষের উপর প্রয়োগ করার পর সাধারণ ক্যান্সার প্রতিরোধক ড্রাগের তুলনায় ৭ শতাংশ অধিক কার্যকরভাবে ক্যান্সার কোষকে মেরে ফেলতে সম হয়েছে।

তারা বলেছেন, যেহেতু আঁশটি সরাসরি টিউমারের উপর স্থাপন করা হয়, আঁশের জালে থাকা ক্যান্সার প্রতিরোধক ঔষধ সুস্থ কোষের তি করা ছাড়াই দতার সাথে কাজ করে চলে।

গবেষকরা আরো বলেছেন, ন্যানোফাইবার মেশকে উত্তপ্ত করার জন্যে চৌম্বক ত্রে পর্যায়ক্রমে পরিবর্তন করতে হয়।

গবেষক এবারা আশা প্রকাশ করে বলেন, “প্রথমে ইঁদুরের দেহে আঁশটি প্রয়োগ করে তার দতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তা মানব দেহের উপর প্রয়োগ করা হবে।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫