স্পোর্টস ডেস্ক ॥ তুরিনে গোল দিয়েই শুরু করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। বুধবার ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে প্রথম প্রাক-মওসুম খেলাতেই গোল করে সবার মন জয় করে নিয়েছেন তিনি। তার খেলার ভূয়সী প্রশংসা করেছে ইতালির সংবাদপত্রগুলো। একটি আঞ্চলিক দলের বিরুদ্ধে ৭ গোলে জয় পায় জুভেন্টাস। এরমধ্যে দ্বিতীয় গোলটি করেন তেভেজ। তার সঙ্গে নতুন যোগ দেয়া অ্যাটলেটিকো বিলবাওয়ের ফার্নান্দো লরেন্তেও ভাল খেলেছেন। ম্যানচেস্টার সিটি থেকে সদ্য ইতালি আসা এ স্ট্রাইকারের গোলের পর আরও পাঁচটি গোল আদায় করে নেয় জুভেন্টাস।
খেলার আগে তেভেজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রবার্তো মানচিনির অধীনে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লীগের চাপ সামলাতে পারেনি। তিনি বলেন, ম্যানসিটি ইউরোপের বড় দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে না দর্শকদের চাপের কারণে। চ্যাম্পিয়ন্স লীগে প্রথম দুই মওসুমে ম্যানসিটি গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এর মধ্যে গতবার ৬ ম্যাচের একটিতেও জিততে পারেনি। তার আগেরবার তেভেজের সঙ্গে ক্লাবের দ্বন্দ্বে অনেকটা ক্ষতি হয়। মানচিনি দাবি করেন যে, ক্লাবের প্রথম খেলায় বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বদলি হিসেবে নামাতে চাইলে তেভেজ খেলতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কোচ ও তেভেজের মধ্যে দীর্ঘদিন সম্পর্কের টানাপড়েন চলে।
তুরিনে নেমেই গোল তেভেজের
আপডেট :July 19, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
