Skip to content

প্রেমিকার কেক কাটলেন মারাদোনা

স্পোর্টস ডেস্ক ॥ আর্জেন্টাইন ফুটবল গ্রেট মারাদোনার নতুন প্রেম নিয়ে ভিন্ন খবর হয়েছে আগেই। অনুসরণকারী সাংবাদিকের বেজায়গায় কিক লাগিয়ে এতে শিরোনামে ছিলেন মারাদোনা নিজেই। তবে তরুণী রোসিয়া অলিভার সঙ্গে তার প্রেমের সম্পর্কটাকে আর রাখঢাক করছেন না মারাদোনা। ২৩ বছরের অলিভার গতকাল ছিল জন্মদিন। আর জন্মদিনের উদযাপনে বড় রেস্তোরাঁয় মারাদোনা প্রেমিকাকে নিয়ে ডিনারে গেলেন প্রকাশ্যেই । গতকাল ২৩ বছরে পড়লেন আর্জেন্টাইন তরুণী রোসিয়া অলিভা। ৫২ বছরের মারাদোনার সঙ্গে অলিভার সম্পর্কের খবর প্রথম প্রকাশ পায় দুই মাস আগে। এ সময় বুয়েন্স আয়ার্সে প্রেমিকাসহ ভ্রমণকালে সাংবাদিকর ওপর চড়াও হন মারাদোনা। পরে ইন্দোনেশিয়ায় কিশোর ফুটবলারদের এক প্রশিক্ষণ ক্যাম্পেও মারাদোনা উপস্থিত হন প্রেমিকাসমেত। অবস্থা অলিভা নিজেও একজন ফুটবল খেলোয়াড়। আর্জেন্টিনায় অলিভা খেলছেন বোকা জুনিয়র্স তারকা মারাদোনার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্লাব রিভারপ্লেটে। আর ফুটবল পায়ে জাদুকরী ক্যারিয়ারের পর মারাদোনা একাধিক প্রেম-প্রণয় নিয়ে আলাদা খবরে থাকছেন যথারীতি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫