Skip to content

ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক- ক্যামেরাপার্সনকে মারধর করলেন এমপি রনি!

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির অফিসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও ক্যামেরাপার্সন মুকুলকে আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে মেহেরবা প্লাজায় সংসদ সদস্য রনির কার্যালয়ে সাক্ষাৎকার নিতে যান তারা।

জানা যায়, ইমতিয়াজ সনি ও মুকুল সাক্ষাৎকার নিচ্ছিলেন। একপর্যায়ে গোলাম মাওলা রনি উত্তেজিত হয়ে ইমতিয়াজ সনির ওপর চড়াও হন। মারধরসহ তাদের আটকে রাখেন।

ঘটনার পর সাংবাদিক ইমতিয়াজ সনি মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুপুর পৌনে ৩টায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত তাদের সেখানে আটক রাখা হয়েছে।

তবে এ বিষয়ে প্রাথমিকভাবে এমপি রনির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ডিফারেন্ট নিউজ.কমের বার্তা প্রধান শাহীদুল হাসান খোকন এমপি সাহেব ব্যস্ত রয়েছেন বলে জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫