Skip to content

সাংসদ রনিকে গ্রেফতারের দাবি গাজীপুর প্রেসকাবের

স্টাফ রিপোর্টার ॥ সাংসদ গোলাম মাওলা রনি কর্তৃক ইনডেপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের মারধর করে আটকে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রনিকে গ্রেফতারের দাবি জানিয়েছে গাজীপুর প্রেস কাব।
শনিবার রাতে গাজীপুর প্রেস কাবের কার্যনির্বাহী কমিটি এক জরুরি সভা করে ন্যাক্কারজনক ওই ঘটনার তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে অবিলম্বে অভিযুক্ত সাংসদ গোলাম মাওলা রনিসহ সকল আসামিদের গ্রেফতার ও সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রতাহার করে রনিকে আইনের আওতায় আনার জন্য দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গাজীপুর প্রেস কাবের সভাপতি আলহাজ ফজলুল হক মোড়লের (চ্যানেল আই) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারীর (বাংলানিউজ) পরিচালনায় অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য রাখেন, গাজীপুর প্রেস কাবের সাবেক সভাপতি নাসির আহমেদ (এনটিভি), সাবেক সভাপতি ইকবাল আহমেদ সরকার (একাত্তর টিভি), সহ-সভাপতি মীর মোঃ ফারুক (বাংলাভিশন), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম আজহার (সম্পাদক, স্থানীয় সাপ্তাহিক বাংলা ভূমি), ক্রীড়া সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (চ্যানেল টোয়েন্টিফোর), নির্বাহী সদস্য আবুল হাসান (ইনডেপেন্ডেন্ট টেলিভিশন), নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন( জিটিভি) প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫