Skip to content

গ্র্যান্ড ইফতার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পবিত্র রমজানের শিা কেমন তা অনুধাবন করতে আগ্রহী অমুসলিমদের আহ্বান জানিয়েছে দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্ট (ডিএফআরই)। এজন্য তারা আগামী ২৮শে জুলাই বড় ধরনের একটি ইফতার পার্টির আয়োজন করেছে। বলা হয়েছে, যেসব অমুসলিম রমজানের শিা কেমন তা আন্দাজ করতে চান তাহলে ‘ফাস্ট ফর এ ডে’ নামের এ ইফতার পার্টিতে যোগ দিতে পারেন। তবে তাকে এজন্য একদিন রোজা রাখতে হবে। অনলাইন গালফ নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এ ইফতারে যারা যোগ দিতে চান তাদের এর নিয়মকানুন সম্পর্কে জানানো হবে। যাতে তারা প্রস্তুতি নিতে পারেন। ডিএফআরইর জনসংযোগ বিষয়ক সিনিয়র ম্যানেজার খাদিজা তুরকি বলেছেন, এবারই প্রথম আমরা এ ধরনের উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের উদ্দেশ্য মানুষকে জানানো, যখন মুসলমানরা রোজা রাখেন তখন তাদের অনুভূতি কেমন হয়। ‘ফাস্ট ফর এ ডে’ কর্মসূচিতে কেউ অংশ নিতে চাইল তাকে আমাদের সঙ্গে নিবন্ধিত হতে হবে। একবার যখন কেউ নিবন্ধিত হবেন তখন তারা রোজা সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন। আমরা অমুসলিমদের বোঝাতে চাই রোজা রাখা মানে শুধু অনাহারে থাকা নয়। এ ইফতারের নাম দেয়া হয়েছে গ্রান্ড ইফতার। অনুষ্ঠিত হবে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এখানে অংশ নিতে চাইলে কোন ফি দিতে হবে না। অর্থাৎ সবার জন্য উন্মুক্ত। খাদিজা বলেন, এ উদ্যোগের মাধ্যমে অমুসলিমদের রোজার অভিজ্ঞতা নেয়ার জন্য আহ্বান করার মানে এই নয় যে তাদের ধর্মান্তরিত করা হচ্ছে। এর মাধ্যমে রোজার যে বহুমাত্রিক উপকারিতা আছে সে সম্পর্কে তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। খাদিজা আরও বলেন, এ ঘটনা শুধু একজন মানুষের শারীরিক পরিবর্তনই আনে না। আসে নানা মাত্রায় পরিবর্তন। যেমন মানুষের মধ্যে সহনশীলতা বেড়ে যায়। কোন বিষয়ে আপনার মনোনিবেশের ঘটনা বেড়ে যায়। কেউ যখন রোজা রাখেন তখন তার আচরণই পরিবর্তন হয়ে যায়। তার মন, শরীর সব বদলে যায়। মানুষের সামনে কোন খাবার গ্রহণ করা এ মাসে অনুচিত এ শিা এর মাধ্যমে পাওয়া যায়। খাদিজা বলেছেন, তাদের এ উদ্যোগে যোগ দেয়ার জন্য এরই মধ্যে ২৫০ জন আগ্রহ প্রকাশ করেছেন। গ্রান্ড ইফতারে সরকারের অনেক কর্মকর্তা ও সেলিব্রিটিও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এ ইফতারে অংশ নিতে যোগাযোগ করতে যে নম্বর দেয়া হয়েছে তা হলো- ০৪-৪৪৫ ৫৬৬৩।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫