Skip to content

৬ আগস্টের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতর উপলে গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস ৬ আগস্টের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
রোববার সচিবালয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান।
এর আগে ঈদুল ফিতর উপলে শ্রমিক অসন্তোষ ও বেতন-বোনাস পরিশোধ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকে  অনুষ্ঠিত বৈঠকে তৈরি পোশাকশিল্প মালিকরা শ্রমিকদের ৬ আগস্টের মধ্যে পরিশোধের আশ্বাস দেন।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে যাতায়াতসহ অন্যান্য েেত্র জটিলতা তৈরি না হয়, সেজন্য শিল্পাঞ্চলে পালনীয় ছুটি বাস্তবায়ন করবেন বলে মালিকপ আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি পর্যবেণে বিজিএমইএ ভবনে নিয়ন্ত্রণক খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে সার্বণিক পরিস্থিতি পর্যবেণ করা হবে।
এখন পর্যন্ত যে অবস্থা তাতে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে না হওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ব্যাংক থেকে লোন নিয়ে বেতন পরিশোধ করতে অনেক সময় দেরি হয় -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেতন-বোনাস পরিশোধ করা হয় কারখানাগুলোর অর্জিত আয় থেকে। ব্যাংক থেকে লোন নিয়ে নয়।
অনুপ চেটিয়াকে ফেরত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দু-দেশের যে বৈঠক হচ্ছে তা নিয়মিত বৈঠক। বৈঠকে কোনো অগ্রগতি থাকলে আপনারা জানতে পারবেন।
গোলাম মাওলা রনি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো প থেকে আক্রমণের ঘটনা ঘটে থাকলে তা সংশ্লিষ্ট দফতর আমলে নেবে। তার বিরুদ্ধে মামলা হলে আমরা ব্যবস্থা নেবো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকে আয়োজিত বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, শ্রমসচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামসহ বিকেএমইএ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫