Skip to content

গুগল আনছে ‘মটো এক্স’ স্মার্টফোন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বহুল প্রতীার ইতি টানছে গুগল-মটোরোলা জুটি। এ জুটির প্রথম স্মার্টফোন বাজারে আসছে ১ আগস্ট। মটো এক্স নামের গুগল ঘরানার এ স্মার্টফোনের প্রথম দর্শন মিলবে নিউ ইয়র্ক শহরে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এরই মধ্যে ‘মটো এক্স’ শিরোনামে ইমেইলে আমন্ত্রণপত্রও বিতরণ করা হচ্ছে। ২০১২ সালে গুগল নিজস্ব ঘরানার স্মার্টফোন তৈরির উদ্দেশ্য মটোরোলার মোবাইল ইউনিটের স্বত্ব কিনে নেয়। এরপরই মটোরোলা তাদের উদ্ভাবিত প্রথম স্মার্টফোন তৈরির কাজ শুরু করে।

প্রসঙ্গত, ২০১২ সালে গুগল ১ হাজার ২৫০ কোটি ডলারের বিনিময়ে মটোরোলার মোবাইল ইউনিট কিনে নেয়। মিডিয়ায় তখন থেকেই গুগল স্মার্টফোন তৈরির খবর সরব হয়ে ওঠে। অ্যাপল এবং স্যামসাংয়ের একচ্ছত্র স্মার্টফোনের বাজারে গুগল শক্ত প্রতিপ হয়েই মাঠে নামছে।

এ প্রসঙ্গে গত মে মাসে মটোরোলার সিইও ডেনিস উডসাইড জানান, যুক্তরাষ্ট্রের তৈরি হবে ‘মটো এক্স’ স্মার্টফোন। এ স্মার্ট গ্রাহকদের সব ধরনের চাহিদাই পূরণ করবে। এখানে থাকবে গুগল উদ্ভাবিত সব ধরনের সেবার সহজ এবং সুলব উপস্থিতি।

এখন তাই খুব বেশি দিন হাতে নেই গুগল ভক্তদের অপোর ক্যালেন্ডারে। এখনই দামের বিষয়ে এখনই কোনো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে বাজার বিশ্লেষকেরা বলছেন আইফোন আর গ্যালাক্সি সিরিজের চেয়ে কম দামেই মিলবে গুগল-মটোরোলার যৌথ স্মার্টফোন ‘মটো এক্স’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫