Skip to content

বড় ভাইয়ের হাতে দু’ভাই খুন

স্টাফ রিপোর্টার, বাংলাভূমি২৪.কম ॥

চট্টগ্রাম: রাউজানে চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট দুই ভাইকে কুপিয়ে খুন করেছেন বড় ভাই। ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই আবুল কালাম পলাতক রয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবু সুফিয়ান (৪৮) ও মো. মোরশেদ (৩৫)। তারা সুলতানপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘বাড়ির সদস্যদের চলাচলের একটি রাস্তার জায়গা নিয়ে তাদের ভাইদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট দুই ভাইকে খুন করে বড় ভাই কালাম। এ সময় ঘটনাস্থলেই মারা যান আবু সুফিয়ান। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেয়ার পর মোরশেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

ওসি জানান, ঘাতক আবুল কালামকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫