টংগী (গাজীপুর) থেকে তুহিন সারেয়ার ॥
কাজের মূল্য বৃদ্ধি, ওভারটাইম প্রদান, শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের প্রতিবাদ করায় গার্মেন্টস শ্রমিকদের ওপর মালিকের ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় কলোসাস এপারেলস গার্মেন্টস কারখানায় শ্রমিকদের কর্ম বিরতি, ভাংচুর ও বিক্ষোভ করেছে। এসময় উত্তেজিত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। গাজীপুরের টংগী এলাকায় কলোসাস এপারেলস সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, কাজের মূল্য বৃদ্ধি, ওভারটাইম প্রদান, নিজ ফ্যাক্টরীতে কাজ না করে অন্য ফ্যক্টরীতে সাব-কন্ট্রাকে কাজ দিয়ে শ্রমিকদের বসিয়ে রাখার প্রতিবাদে শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবে কর্ম বিরতি পালন করতে থাকে। এরপর কারখানার মালিক তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের উপর বিভিন্ন হুমকী ধামকী প্রদান করেন। এসময় শ্রমিকরা প্রতিবাদ করলে, সন্ত্রাসীরা শ্রমিদের ওপর এলোপাথারী চর থাপ্পর মারতে থাকে। পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। এঘটনা অন্য সব ফ্লোরের সকল শ্রমিকের মাঝে ছড়িয়ে পড়লে, তারা বিক্ষোভে ফেটে পরেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার এডমিন অফিসারকে মারধর করে এবং অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে টংগী শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে অপ্রিতিকর ঘটনা এড়াতে, ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
টংগীতে গার্মেন্টস মালিকের ভাড়াটে সন্ত্রাসীদের হামলা ॥ প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ
আপডেট :July 22, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
