বিনোদন ডেস্ক ॥ মার্কিন মডেল, অভিনেত্রী ও টিভি তারকা প্যারিস হিলটন শিগগিরই মা হতে চান। তিনি মনে করেন তার জীবনে পরিবার অবিচ্ছেদ্য অংশ।
৩২ বয়সী এ মার্কিন তারকা বর্তমানে স্প্যানিশ মডেল রিভার ভিপেরির সাথে প্রেম করছেন ।
কন্টাকমিউজিক সূত্রে জানা যায়, হ্যালো ম্যাগাজিনকে দেয়া এক সাাৎকারে প্যারিস হিলটন বলেন, ‘আমি একসময় পরিবারের সাথেই ছিলাম, সত্যি বলতে পরিবারকে আমি অনেক ভালোবাসি। আমি মা হতে চাই। আমার বেশ কিছু পোষা পশু পাখি আছে। এরা আমার সন্তানের মতো। বলতে পারেন আমিই এদের মা।’
এ বছরেই ২১ বছর বয়সী প্রেমিক ভিপেরিকে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন হিলটন । তার ইচ্ছা বিয়ের পরপরই সন্তান ধারণ করবেন। রিভারেরও এ বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে।
শিগগিরই মা হতে চান প্যারিস হিলটন
আপডেট :July 23, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
