Skip to content

এরশাদ একা

স্টাফ রিপোর্টার ॥ কোনো জোট নয়, এককভাবেই নির্বাচন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এমনকি জোট গঠনে আর কোনো দলের ডাকে সাড়া দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোমবার জাতীয় পার্টি ঢাকা মহানগর দণি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি আর কোনো দলকে মতায় বসানোর জন্য কাজ করবে না। অনেক প্রস্তাব আসছে এবং আসবে। কিন্তু আর কারো ডাকে সাড়া দেবো না।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তৃতীয় শক্তি নয়, প্রথম শক্তি হিসেবে জাতীয় পার্টি আগামী নির্বাচনে লড়বে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই আগামী নির্বাচনে এককভাবে অংশ নিয়ে মতায় গিয়ে দেশের মানুষকে মুক্ত করতে চাই।’

‘জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে’ পত্রিকায় প্রকাশিত এমন সংবাদে ুব্ধ হয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী কেউ দল ছেড়ে যেতে পারবে না। দল ছেড়ে গেলে তারা প্রার্থী হতে পারবে না। আশা থাকা ভালো। লোভ থাকা ভালো নয়’।

এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতে যারা লোভে পড়ে জাতীয় পার্টি ছেড়ে চলে গেছে, তারা এতিম হয়ে গেছে। যদি কেউ এতিম হতে চাও তাহলে পার্টি ছেড়ে যেতে পারো।’

আগামী নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দেয়ার কথা উল্লেখ হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘এখন সময় হয়েছে নেতাকর্মীদের মাঠে নেমে নির্বাচনের প্রস্তুতি নেয়ার’।

মহানগর দণি জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, গোলাম হাবিব দুলাল, সৈয়দ আবু হোসেন বাবলা এবং সুনীল শুভরায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫