বিনোদন ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির পায়ের আঘাত যেন পুরো গানের শুটিংয়ের আঘাত হয়ে দাঁড়াল। নাচ অনুশীলন করতে গিয়ে পায়ে আঘাত পান তিনি।
রাজকুমার সন্তোশীর একটি ছবিতে আইটেম গানের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নার্গিস। এমন সময় পা মচকে যাওয়ায় মুহূর্তেই বিপাকে পড়েন সবাই। নার্গিসের সুস্থতার অপোয় শুটিং নির্ধারিত সময় থেকে এক দিন পেছানো হয়েছে। তবুও কোনো সুরাহা হয়নি। ব্যান্ডেজ করা পা নিয়ে পরের দিনও সেটে বসেছিলেন তিনি।
বিগ বাজেটের ছবির অন্য শিল্পীরা এ নিয়ে মনে মনে ােভ প্রকাশ করছিলেন। বাধ্য হয়েই পরিচালকের মাথায় নতুন সিদ্ধান্তের ব্যাপারেও ভাবনা শুরু হয়ে গেছে। গুঞ্জন রয়েছে, নার্গিসের বদলে ছবিতে অন্য কাউকে আইটেম গানের জন্য নেয়া হতে পারে।
নাচতে গিয়ে আহত নার্গিস ফাখরি
আপডেট :July 24, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
