বাংলাভুমি ডেস্ক ॥ মতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর মামনুন হুসাইনকে মনোনয়ন দিতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
দ্য ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
মামনুন হুসাইনকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেয়নি পিএমএল-এন। তবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি আনুগত্যের দিক দিয়ে এগিয়ে তিনি। কয়েক দিন ধরে নানা হিসাব-নিকাশের পর প্রেসিডেন্ট পদে মামনুনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে নওয়াজ সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী হচ্ছেন সিনেটর রাজা রাব্বানি। আওয়ামী ন্যাশনাল পার্টি ও বিএনপি-আওয়ামী রাব্বানিকে সমর্থন দিয়েছে।
ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ সাবেক বিচারপতি ওয়াজিউদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছে।
নওয়াজ মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মামনুন
আপডেট :July 24, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
