Skip to content

কুপারের রূপে মুগ্ধ সেলেনা

বিনোদন ডেস্ক ॥ ব্র্যাডলি কুপারকে অত্যন্ত সুদর্শন বলে মনে করেন সেলেনা গোমেজ
তরুণ পপ তারকা সেলেনা গোমেজ মনে করেন হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপার অত্যন্ত সুদর্শন। আর ব্র্যাডলির সঙ্গে দেখা করার সুযোগ পেলে খুবই আনন্দিত হবেন তিনি। খবর ব্যাং শোবিজের।
‘কাম অ্যান্ড গেট ইট’ হিটমেকার সেলেনা ‘সিলভার লাইনিংস প্লেবুক’-খ্যাত অভিনেতা ব্র্যাডলির ভক্ত হয়ে গেছেন। তিনি মনে করছেন যদি কখনও ব্র্যাডলির সঙ্গে তার দেখা হয়, তবে তার উত্তেজনা দেখে কিছুটা বিব্রত হতে পারেন কুপার।
সেলেনা বলেন, “আমি প্রথম যেদিন তাকে দেখেছিলাম আমি খুবই উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি দ্রুত তার পিছন পিছন দৌড়াচ্ছিলাম। তিনি খুবই সুদর্শন এবং আমি যে তার অনেক বড় ভক্ত এ বিষয়টিও তাকে জানিয়েছিলাম।”
সেলেনা আরও জানান, বরাবরই তার প্রিয় তারকাদের দেখলে অস্থির হয়ে যান তিনি। জেনিফার অ্যানিস্টোন তার পছন্দের একজন অভিনেত্রী। তবে যখন জেনিফারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন তখন সেলেনা অত্যন্ত উত্তেজনায় ছুটে পালিয়ে গিয়েছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫