স্পোর্টস ডেস্ক ॥ রবিন পিটারসেনের দেশের হয়ে অন্য রকম রেকর্ড গড়ার পরও হাশিম আমলার ফের ইনজুরিতে শ্রীলঙ্কার মাটিতে টানা দ্বিতীয় হার দেখল দণি আফ্রিকা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার সিংহরা জয় পেয়েছে ১৭ রানে। অবশ্য বৃষ্টিই শ্রীলঙ্কার জয়কে সহজ করে দিয়েছে এদিন। ডাকওয়ার্থ লুইস পদ্ধতির সুযোগে লঙ্কানরা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০-তে এগিয়ে গেল।
কলম্বোয় টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টির বাগড়ায় পুরো ৫০ ওভারের খেলতে পারেনি শ্রীলঙ্কা। চার বল বাকি থাকতেই হানা দেয় প্রবল বৃষ্টি। লঙ্কানদের সংগ্রহ তখন ৯ উইকেট হারিয়ে ২২৩ রান। বৃষ্টির কারণে বাধ্য হয়ে দায়িত্বরত আম্পায়াররা শ্রীলঙ্কার ইনিংসের ইতি ঘোষণা দেন তখনই।
খেলার শুরুতে উপুল থারাঙ্গা (৩) দলীয় ৭ রানের মাথায় ফিরে গেলে ইনিংস মেরামতে মাঠে নামেন দুই নির্ভরতার প্রতীক তিলকারতেœ দিলশান ও কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে জুটিতে তারা ৫৯ রান সংগ্রহ করে দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন। দণি আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা কোন ব্যাটসম্যান ফিফটি করতে পারেনি। রান তোলার গতিও ছিলও খুবই ধীর। স্বভাববহির্ভূত ব্যাটিংয়ে দিলশান ৬৪ বলে করেন মাত্র ৪৩ রান। একটি মাত্র চারের মার ছিল সেখানে। আর সাঙ্গাকারা করেন ৬০ বলে ৩৭ রান। এ ছাড়া দীনেশ চণ্ডিমল ৫১ বলে ৪৩ রান না করলে শ্রীলঙ্কার সংগ্রহটা দুইশ’ও পেরুতো না। আফ্রিকার অধিনায়ক একে একে ব্যবহার করেন ৬ জন বোলারকে। মরনে মরকেল ৩ উইকেট নিলেও বাকি সবাই নিয়েছেন একটি করে উইকেট।
দীর্ঘ সময় বৃষ্টির পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতির জটিল হিসাব-নিকাশে দণি আফ্রিকার সামনে ল্য দাঁড়ায় ২৯ ওভারে ১৭৭ রান।
হাশিম আমাল ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়ায় দণি আফ্রিকার ওপেন করতে নামেন রবিন পিটারসন ও আলভিরো পিটারসেন। এর মাধ্যমে আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে যান রবিন পিটারসন। কোন স্পিনার হিসেবে এই প্রথম তিনি আফ্রিকার বোলিং ও ব্যাটিং উভয়টিতে ওপেন করলেন। ব্যাটিংয়ের পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসের শুরুর অভার বল করেছিলেন তিনি।
২১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১০৪ রান করে সম্ভাব্য জয়ের পথে ছিল সফরকারীরা। কিন্তু ফের বর্ষণ শুরু হলে খেলা আর মাঠে না গড়ানোর সিদ্ধান্ত হয়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দেখা যায়, জিততে হলে ২১ ওভারে প্রোটিয়াদের করতে হত ১২২ রান। কিন্তু তখন তারা ল্য থেকে ১৭ রান দূরে ছিল। আলভিরো পিটারসেন ২৪ আর জেপি ডুমিনি করেন ১২ রান। ডেভিড মিলার ছিলেন ২২ রানে অপরাজিত। সিরিজের তৃতীয় ম্যাচ আগামীকাল পালেকেল্লেতে।
সংপ্তি স্কোর
শ্রীলঙ্কা: ২২৩/৯ (দিলশান ৪৩, সাঙ্গাকারা ৩৭, চণ্ডিমল ৪৩, জয়াবর্ধনে ১৭, হেরাথ ১৩, মরকেল ৩/৩৪, পিটারসন ১/৩৯, মরিস ১/৩৮, ম্যাকলারেন ১/৪৫, ফাঙ্গিসো ১/৫২, ডুমিনি ১/৯)
দ. আফ্রিকা: ১০৪/৫ (আলভিরো ২৪, মিলার ২২, ম্যাকলারেন ১৪, হেরাথ ২/১৬, দিলশান ১/২০, পেরেরা ১/২৩, মালিঙ্গা ১/১৭)
ফল: শ্রীলঙ্কা ১৭ রানে জয়ী।
ম্যাচ সেরা: দীনেশ চণ্ডিমল।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২-০
এবার বৃষ্টির কাছে হারলো দ. আফ্রিকা
আপডেট :July 25, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
