Skip to content

মানিকগঞ্জে ট্রাকচাপায় একজন নিহত

জেলা প্রতিনিধি ॥
মানিকগঞ্জ: মানিকগঞ্জে ট্রাকচাপায় সুমন নামে (১৪) এক গ্যারেজ কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সুমন মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামের আজম মিয়ার ছেলে।

জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে একটি গাড়ির নিচে কাজ করছিলেন সুমন। এ সময় তার পেছনে আর একটি ট্রাক দাঁড়ানো ছিল।সেই ট্রাকটিকে পেছন থেকে আরিচাগামী একটি বাস ধাক্কা দিলে ট্রাকটি সুমনকে আঘাত করে।এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।

এতে আহতরা হলেন- রবিউল (৩২), শামীম (২০), জনি (২০), মোশারফ (৪৮), রুবেল (২২)। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট মেহেদি হাসান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫