Skip to content

ব্রাজিল গ্রেট দিয়ালমা’র বিদায়

স্পোর্টস ডেস্ক ॥ ফুটবল মাঠে প্রতিপরে আক্রমণ প্রতিহত করাই ছিল তার কাজ অথচ পুরো ক্যারিয়ারে একবারও লালকার্ডের অমর্যাদা দেখেননি ব্রাজিলের গ্রেট ডিফেন্ডার দিয়ালমা সান্তোস। আর বুধবার ফুটবলবিশ্বকে তিনি দিলেন ধাক্কা। পৃথিবী ছেড়ে গেলেন ছন্দময় ফুটবলের এ জাদুকর তার আমলে বিশ্বের সেরা রাইট-ব্যাক বিবেচনা করা হতো দিয়ালমা সান্তোসকে। ১৯৫৮ ও ১৯৬২ এর বিশ্বকাপজয়ী ব্রাজিলের অলটাইম গ্রেট ফুটবলার দিয়ালমা সান্তোস পৃথিবীর মায়া ছেড়েছেন বুধবার। তার বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৫৮ এর বিশ্বকাপে সেরা ডিফেন্ডারের পুরস্কার বিজয়ী দিয়ালমা সান্তোসের পেশাদার ক্যারিয়ারটাও উজ্জ্বল। ১৯৬০ এর মওসুমে দিয়ালমা যোগ দেন ব্রাজিলের পালমেইরাস দলে। দৃষ্টিনন্দন ছন্দময় ফুটবলের কারণে ওই সময় পালমেইরাসকে ব্রাজিলে ‘এ আকাদেমিয়া’ বিশেষণে ডাকতেন ফুটবলপ্রেমীরা। এখানে তিন প্রাদেশিক শিরোপাসহ দিয়ালমা সান্তোস ব্রাজিলের শীর্ষ লীগ শিরোপা জেতেন দু’বার। ক্যারিয়ারে সাদা মনের মানুষ হিসেবে আলাদা পরিচয় ছিল দিয়ালমার। আর সান্তোস আলাদা নজর কাড়তেন তার সাদাসিধে জীবনযাপনে। এ নিয়ে দিয়ালমা খোলামেলা কথা বলেন বিভিন্ন সাাৎকারেও। ২০১০-এ ফিফা ডটকমকে দিয়ালমা বলেন, সাদাসিধে জীবনযাপন করতে চেয়েছি সবসময়ই। সুযোগ এসেছে বারবারই কিন্তু চাকচিক্য কামনায় থাকেনি আমার। সারা জীবনে লালকার্ড দেখিনি আমি। কেন? কারণ, খেলাটাকে আমি খেলাই মনে করতাম। আর প্রতিপ খেলোয়াড় ও মাঠে আগত দর্শকদের প্রতি সবসময়ই রাখতাম  শ্রদ্ধা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫